চা দোকানের কর্মচারি খুনের ঘটনায় আব্বাস জেলহাজতে
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৬ AM

চা দোকানের কর্মচারি খুনের ঘটনায় আব্বাস জেলহাজতে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৮:০৪:২৯ PM

চা দোকানের কর্মচারি খুনের ঘটনায় আব্বাস জেলহাজতে


সিলেটে চা দিতে দেরী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাসকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এই ঘটনায় জড়িত অন্য আসামিরা এখন পর্যন্ত পলাতক রয়েছেন। 

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজের বিচারক রোকনুজ্জামারেনর আদালতে তোলা হলে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, এই ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন, আব্বাস মিয়া, মোহন, খোকন, রুকন এবং রোহান। রোববার প্রধান আসামি আব্বাসকে গ্রেফতার করে এবং সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে, সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামি আব্বাস মিয়াকে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী রুমন খুন হন। এই ঘটনায় রবিবার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাস মিয়াকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাপুলিশ। এই ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন, আব্বাস মিয়া, মোহন, খোকন, রুকন এবং রোহান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর