রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৩:০৩:০১ অপরাহ্ন

দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, আল মরিয়াদ তনয়, প্রয়াত টিপু সুলতানের দুই ছেলে রজবুল ইসলাম বিজয় ও শাহফিজুল ইসলাম দুর্জয় এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক।

বক্তারা টিপু সুলতানের সাংবাদিকতা ও পেশাগত জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, বরং এ অঞ্চলে সুস্থ ধারার সাংবাদিকতার একজন পথপ্রদর্শক ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পক্ষে তাঁর আপসহীন অবস্থান সবাইকে অনুপ্রাণিত করে। তাঁর মৃত্যু দিরাইয়ের জন্য অপূরণীয় ক্ষতি, যা পূরণ হওয়ার নয়।

স্মরণসভা শেষে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দিপংকর বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান,  প্রশান্ত সাগর দাস ও তোফায়েল আহমেদ এবং প্রেসক্লাবের সদস্য হেলাল আহমদ, আজকের সিলেট এর দিরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন, এহিয়া আহমদ লিটন, পাবেল হাসান, রায়হান মিয়া, আয়মান মিয়া ও রাজিব দাসসহ অন্যরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর