দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য যারা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৯ AM

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৩:৫৩:৪৩ AM

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য যারা


দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র মাসিক সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও নতুন ৩ জনকে সদস্য করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় উপজেলা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় নতুন সদস্যদের আবেদন যাচাই-বাছাই করে ৩ জনকে সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল প্রমুখ।

সভার শেষ পর্যায়ে নতুন সদস্য হতে ইচ্ছুকদের আবেদন যাচাই-বাছাই শেষে সর্ব- সম্মতিতে ৩ জনের আবেদন গ্রহণ করে সদস্য হিসেবে নেয়ার সিদ্ধান্ত হয়। তারা হলেন- মোহাম্মদ আব্দুল মালেক (যুগভেরী), পাবেল আহমদ (আজকের সিলেট), ও হাবিবা আক্তার (শুভ প্রতিদিন)।

আজকের সিলেট/১৮ ফেব্রুয়ারী/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর