সিলেটে পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩০ PM

প্রধানমন্ত্রী ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে কঠোক্তি

সিলেটে পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৪:৫৩:২২ AM

সিলেটে পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা


প্রধানমন্ত্রী ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে কঠোক্তি করার দায়ে স্যোসাল মিডিয়ায় সরকারের তীব্র সমালোচনাকারক ডা. পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন- ফেইসবক একটিভিস্ট নাজমুল ইসলাম ও শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেইসুবক পেইজ ‘ফাইট ফর ডেমোক্রেসী’র এডমিন শাকিল আহমেদ, ফেইসবক একটিভিস্ট মোঃ হাসান মিয়া (হাসান), মো: আব্দুল হাদী ও মোঃ রেজউল করিম।

রোববার সাইবার ট্রাইব্যুনাল সিলেট-এ  মামলাটি করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহ-সভাপতি সিলেট নগরের কুয়ারপার ইঙ্গুলাল রোডের  আব্দুর রহমান। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৪,২৫,২৬,২৯,৩১ ও ৩৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং- সাইবার পিটিশন-৪৬/২০২৪।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে নানা কঠোক্তিমূলক উপাখ্যান দিয়ে ফেইসবুকে প্রচার ও ভাইরাল করার প্রতিবিাদে  এবং আইনী প্রতিকার দাবিতে এ মামলা করা হয়।

ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মো: মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি জোন সিলেটকে নির্দেশ দেন।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট টিপু রঞ্জন দাশ।

সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর সেরেস্তা বিভাগ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছে।

আজকের সিলেট/ কে.আর

সিলেটজুড়ে


মহানগর