বৈছাআ নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০১ PM

বৈছাআ নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ১২:৩৮:১২ PM

বৈছাআ নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১


 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট মহানগরের কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীরকে (২১)  ছুরিকাঘাতের ঘটনায় মারুফ আহমেদ (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। মারুফ মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নং বাসার আনসার আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগতরাত ২টার দিকে তাকে আটক করা হয়। 

এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মহানগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে বৈছাআ নেতা তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর