হাজারো নেতাকর্মী নিয়ে নগরীতে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশ গড়তে জুলাই পদযাত্রার সিলেট অংশে দলটির অন্য সকল নেতৃবৃন্দ পায়ে হেটে অংশ নিলেও দলের আহবায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহকে পুলিশের একটি গাড়িতে চড়ে পদযাত্রায় অংশ নিতে দেখা গেছে।
পদযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
শুক্রবার বিকেলে পদযাত্রায় অংশ নিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠন সার্জিস আলম, যুগ্ম আহবায়ক এহতেশাম হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সচিব গোলাম মর্তুজা সেলিম, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








