আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৮ PM

আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০২:২৭:২১ PM

আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে


পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে সিলেটের পরিবহন সেক্টরের  বহুল আলোচিত সমালোচিত ও প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

রোববার সকালে বিষ্ফোরক দ্রব্যাদি আইন ও ভাংচুরের একটি মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

সিলেট জেলা বারের  আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল খালিক কারগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১নং ও রুনু মিয়া ২নং আসামী ছিলেন। এতদিন তারা আদালতের জামিনে ছিলেন। রোববার তারা আমলী আদালতে জামিন নিতে  গেলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য- পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন ফলিক। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা কালে তিনি সিলেটের পরিবহন সেক্টরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন। এই সময় কোন কিছু হলে পরিবহন শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিতেন তিনি।

২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। এই মামলায় ফলিক ও রুনু জামিনে ছিলেন।

সর্বশেষ রোববার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর