নগরীর আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৩
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৪ AM

নগরীর আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৭:০৪:৪৫ PM

নগরীর আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৩


নগরীর মিরাবাজারের আবাসিক হোটেল জাহানে অনৈতিক কাজের অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত হুমায়ুন রশিদ (৩২), দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫) ও সাগরিকা বেগম (২৭)। এদের মধ্যে দেবেশ রঞ্জন চৌধুরী হোটেলের ম্যানেজার ছিলেন।

মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

জানা যায়, দুপুর পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নন এফআইআর মামলা দায়ের করা হয়েছে।

তাদের তিনজনকেই আদালতে সপোর্দ করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর