বড়শালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৮ PM

বড়শালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৬:৫৬:৫৮ PM

বড়শালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় আরেক জন আহত হয়োছেন। নিহত জিসান বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন মো. হাসান (২৪)।

শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন জিসান ও হাসান। শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যান এবং হাসান আহত হন। এসময় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলযোগে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর