ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় গভীর রাতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী একটি ট্রাকে লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আজকের সিলেট/বিএন/এসটি
নিজস্ব প্রতিবেদক 








