শাবিতে স্থাপিত হলো শাহজালাল (রহ.) বিশেষ কর্ণার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ PM

শাবিতে স্থাপিত হলো শাহজালাল (রহ.) বিশেষ কর্ণার

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৬:২৪:১৯ PM

শাবিতে স্থাপিত হলো শাহজালাল (রহ.) বিশেষ কর্ণার


শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। সুদূর  ইয়েমেন থেকে পৌছে ছিলেন গৌড় গোবিন্দের জুলুম নির্যাতনে দিশেহারা সিলেট অঞ্চলে। ১৩ ও ১৪ শতকে সিলেটে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।  তাকে "ওলিকুল শিরোমণি" হিসেবেও আখ্যায়িত করা হয়। ১৩০৩ খ্রিস্টাব্দে (৭০৩ হিজরী) ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেট আগমন করেন তিনি।  ৩৬০ জন সঙ্গী সহ সিলেটে আসেন, যাদেরকে "৩৬০ আউলিয়া" বলা হয়।  সেকারনে সিলেটকেও  "৩৬০ আউলিয়ার দেশ" বলা হয়।  সেই শাহজালাল (রহ.)-এর নামে একটি বিশেষ কর্ণার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।খোদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই স্থাপন করা হয়েছে কর্ণারটি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলায় কর্ণারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

এ সময় উপাচার্য বলেন, আজ শাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শাবিপ্রবি প্রতিষ্ঠার তিন দশক পেরুলেও শাহজালাল (রহ.)নামে কোনো কর্ণার স্থাপন করা হয়নি। আামরা আজ কর্ণারটি উদ্বোধন করতে পেরে অনেক বেশি আনন্দিত ।  শাহজালাল (রহ.) কর্ণার স্থাপনের উদ্দেশ্য প্রধান ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই মহৎ পুরুষ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারেন। কর্ণারটিতে শাহজালাল (রহ.) উপর লিখিত বিভিন্ন বই, পুস্তকের পাশাপাশি উনার ব্যবহৃত প্রতিকি তরবারী রাখা হয়েছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর