গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেটে খেলাফত মজলিস সমাবেশ ও র‌্যালি
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৪ PM

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেটে খেলাফত মজলিস সমাবেশ ও র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৬:৩০:৫৪ PM

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেটে খেলাফত মজলিস সমাবেশ ও র‌্যালি


বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট ও জেলা মহানগর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণঅভূৎত্থানের বর্ষপূর্তি ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় বিজয় র‌্যালী রেজিষ্টারী মাঠে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।  

সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় র‌্যালী উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের মুহতামিম শায়খ মাওলানা আব্দুস সোবহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতে ইসলামের সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমার মূসা, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখছেন সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল মালিক, মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাবেক মহানগর সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক ডা: মোস্তাফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, জামেয়া দারুল কোরআনের মুফতি মাওলানা আলী আহমদ, মুফতি আব্দুল মুমিন, মাওলানা সৈয়দ শুয়াইব, মাওলানা আবু বকর জালালপুরী, মাওলানা শাহনুর চিশতী, সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর সাংগঠনিক হাফিজ কয়েছ আহমদ, জেলা সহসাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল রব, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মন্নান আজাদ, অধ্যক্ষ বদরুল আলম, মাওলানা কামরুজ্জামান খান, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা শিহাবুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মো. নাঈম, মো. আব্দুল ওয়াহিদ, আবুল হোসেন, মাওলানা আশরাফুল আলম, মাওলানা ফয়জুননুর, সিকন্দর আলী, সৈয়দ ফটিক মিয়া, মাওলানা সানাওর আলী, শামসুল ইসলাম, যুব মজলিস মহানগর সভাপতি নুরে আলম সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মহানগর সভাপতি মো. সাইফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাহদী, মাওলানা ফিরোজ আলী, ক্বারী তাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মো. সুলতান আহমদ, মো. খালেদ সাইফুল্লাহ, আব্দুর রব, মেরাজুল হক, আলী হোসেন, এমদাদুল হক, হুসাইন আহমদ, রুম্মান আহমদ সোহেল, হেলাল আহমদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা শায়খ মাওলানা আব্দুস সোবহান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সাবেক আমির শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) ও প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান (রহ.) এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। তিনি সংগঠনকে আরো জোরদার করা জন্য নেতাকর্মীদের উদাত্ত আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, জুলাই-আগস্ট এর গণঅভ্যূত্থানে যারা জীবন উৎসর্গ করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন, নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, ৫ আগষ্টের পর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর