সিলেটে জুলাই গণঅভ্যুথান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ঘটনা ঘটেছিল। এ নিয়ে তােলপাড় ঘটে সিলেটে। বিক্ষোভ মিছিল সমাবেশ করে ঘটনার স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
৫ আগস্ট রাতে মিছিলটি সিলেট তামাবিল সড়কের বিরতী পেট্রোল পাম্পের সামন থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ঘটনার জন্য দু:খ প্রকাশের আহ্বান জানানো হয় অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী জানান বক্তারা।
বুধবার এ ঘটনার নিস্পতি ঘটেছে। সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকারের আহ্ববানে দুই পক্ষের উপস্থিততিতে বিষয়টি সন্তোষজনক মিমাংসা হয়।
এসময় ভুক্তভোগী আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এনসিপি নেতা আবু জাফর মো. জাবুর। আবু জাফর মো. জাবুর জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই। মিমাংসা কালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগরের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।
আফসর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের আহ্ববান সেখানে যান তারা। পরে দুঃখ প্রকাশ করলে বিষয়টি নিষ্পত্তি হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ জানান এনসিপি নেতা জাবুরের ক্ষমা প্রার্থনা এবং জেলা প্রশাসনের অনুষ্ঠানে এমন বিব্রতকর ঘটনার জন্য তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় বিষয়টির মিমাংসা হয়েছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








