কাজিটুলায় পুকুরের পানিতে পড়ে নারীর মৃত্যু
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৫ PM

কাজিটুলায় পুকুরের পানিতে পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৬:০৮:১৯ PM

কাজিটুলায় পুকুরের পানিতে পড়ে নারীর মৃত্যু


সিলেট নগরীর কাজিটুলা এলাকায় পুকুরের পানিতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আমেনা বেগম (২৫) কাজিটুলা লোহারপাড়া এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী।

বুধবার সকাল ৭ টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা যায়, সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজীটুলা এলাকায় লোহারপাড়া গলিতে এক নারী নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারীটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর