কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ AM

কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১০:২৯:২৭ AM

কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬


কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে আবাসিক একটি  এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।  

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বিকেল ৩টার দিকে কাইম্বুর কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়।  

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেছেন, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেও দুজন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে থাকাকালীনই আগুন ধরে যায়। এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর