নগরীর বালুচর এলাকা থেকে অরুনা বেগম (২৪) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার (মাটগাও) এলাকার মৃত আব্দুল সালামের কন্যা।
সোমবার বিকেল চারটার দিকে উত্তর বালুচর জোনাকি আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া ওই যুবতীর লাশ উদ্ধার করে। তবে তার ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।
শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটিতে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








