পারিবারিক বিরোধের জেরে মাত্রাসা শিক্ষক খুন
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩০ AM

পারিবারিক বিরোধের জেরে মাত্রাসা শিক্ষক খুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ১২:২৫:৩৭ PM

পারিবারিক বিরোধের জেরে মাত্রাসা শিক্ষক খুন


শহতলীয়র বড়গুল এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাওলানা জুবায়ের আহমদ (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত জুবায়ের এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে ও স্থানীয় ডা.তানজিনা আহমেদ দাখিল মাদরাসার সুপার।

বুধবার সকাল ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো মাওলানা জুবায়ের বাড়ি থেকে বের হয়ে  মাদরাসায় পথিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান তিনি।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়ের নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর