শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়ার আসরে অভিযান, আটক ৮

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৮:৩৭:৪০ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়ার আসরে অভিযান, আটক ৮


নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজারে গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মনা মিয়া (৪৩), বদরুল ইসলাম (৩৭), মো. ইসমাইল হোসেন (৫৪), মো. এনাম মিয়া (২৫), মো. বাবুল মিয়া (৩৩), মো. লালন উদ্দিন (৪৩), শেকন আহমেদ (৩৭), মো. চাঁন মিয়া (৩৬)।

বৃহস্পতিবার নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজারে অভিযান দিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজারে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ৮জন জুয়াড়িকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর