সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে আবারো সিলেট থেকে ঢাকায় বদলি করা হয়েছে। তার পরবর্তী কর্মস্থল হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আগেও তাকে একাধিক বার সিলেট থেকে বদলি করা হকেও তিনি সিলেট ছাড়েননি। কি এক অদৃশ্য মায়ার জালে তিনি সিলেট ছাড়তে চান না। এবারও আগের মতোই হবে, না কি সিলেট ছেড়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন, এটি এখন দেখার বিষয়।
গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নুর আজিজুর রহমান ১/১১ এর সরকারের সময় সিসিকের তৎকালীন প্রধান প্রকৌশলী বরখাস্ত হওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। এর পর ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন। প্রায় চার বছর দায়িত্ব পালনের পর তিনি ঢাকায় বদলি হলেন। দায়িত্বকালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও তা চতুরতার সহিত সামাল দিয়েছেন। এমনকি বেশ কয়েকবার তাকে সিলেট থেকে বদলি করা হলেও রহস্যজনক কারনে সেসব বদলি আটকে যায়।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








