বেড়েছে ফুলের কদর
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ PM

বেড়েছে ফুলের কদর

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৬:০৩:৫৭ AM

বেড়েছে ফুলের কদর

গত দুই বছরের তুলনায় এবার ফুলের দাম বৃদ্ধি। ছবি: সোহেল মিয়া



শ্রদ্ধায় মাথা নত করার দিন একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই শ্রদ্ধা জানানো হবে ফুলে ফুলে। তাইতো প্রতিবছরের মতো এবারও এ উপলক্ষ ঘিরে সরগরম হয়ে উঠেছে ফুলের বাজার। কিন্তু প্রতি বারের তুলনায় এবার ক্রেতাদের সংখ্যা কিছুটা কম।

মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর বিভিন্ন ফুলের দোকানগুলো ঘুরে দেখা গেছে, এবার যেন ফুলের দাম একটু বাড়তি। ভালোবাসা দিবস, ১লা ফালগুন ও সরস্বতী পূজা থেকে এ দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন ফুল বিক্রেতারা।


এ নিয়ে ফুল ব্যবসায়ীরা বলেন, গত বারের তুলনায় এবার ফুলের দাম অনেক বেশি। কারণ ভালোবাসা দিবস, ১লা ফালগুন ও সরস্বতী পূজা থেকে বেড়েছে ফুলের দাম। দুই বছরেরর তুলনায় এবার ফুলের দাম বেশি।

তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফুল ব্রিক্রি ভালো হয়।  

এদিকে ফুল বেশি ক্রয় করছের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনতা। এক একটি ফুলের তুরা ব্রিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকায়। 

এ বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল কিনতে এসেছি। কিন্তু ফুলের দাম তুলনামূলক বেশি। এখন নির্দিষ্ট অঙ্কের টাকার মধ্যে মনের মতো ফুল যদি না পাই তাহলে ছোট পরিসরে এগোতে হবে। যে মানুষগুলো আমাদের মুখের ভাষা এনে দিয়েছেন, গভীর ভালোবাসায় একগুচ্ছ স্নিগ্ধ ফুলে তাদের যে শ্রদ্ধা জানাতেই হয়।

আজকের সিলেট/এফএম/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর