ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে : এসএমপি কমিশনার
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৭ AM

ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে : এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৯:২০:৩১ PM

ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে : এসএমপি কমিশনার


সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম, সেবা) বলেছেন, বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে ‌একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।

রোববার বিকেলে সিলেটের আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 

উদ্বোধনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর