দক্ষিণ সুরমায় তিন জুয়াড়ি গ্রেফতার
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ AM

দক্ষিণ সুরমায় তিন জুয়াড়ি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৬:৩৩:০৪ PM

দক্ষিণ সুরমায় তিন জুয়াড়ি গ্রেফতার


নগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল করিম (৩৫), মিরাজ আহমদ (৩৫) নয়ন দাস (৫৪)।

সোমবার দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর