এসএমপি'র পুলিশের নতুন কমিশনার ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ AM

এন্টি টেররিজমে বিদায়ী কমিশনার মো. রেজাউল করিম

এসএমপি'র পুলিশের নতুন কমিশনার ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৮:১৬:৪০ PM

এসএমপি'র পুলিশের নতুন কমিশনার ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসি'র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করে দায়িত্ব দেয়া হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের।

অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা কে ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে দেওয়া হয়েছে দায়িত্ব।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর