আইসিইউতে জ্ঞান ফিরেছে ভিপি নুরের
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ PM

আইসিইউতে জ্ঞান ফিরেছে ভিপি নুরের

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:০৩:১৭ AM

আইসিইউতে জ্ঞান ফিরেছে ভিপি নুরের


রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে।

শনিবার সকাল ৭টা ৫ মিনিটে নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়। সেইসঙ্গে নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাক্স পরা অবস্থায় বেডে শুয়ে রয়েছেন নুর, এমন দুটি ছবিও পোস্ট করা হয়।

স্ট্যাটাসে লিখা হয়েছে, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ডাক্তাররা বলেছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিউতে নেয়া হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর