রাজধানীতে সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার জিয়াউল গ্রেফতার
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩১ AM

রাজধানীতে সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার জিয়াউল গ্রেফতার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০১:৩৯:১৭ PM

রাজধানীতে সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার জিয়াউল গ্রেফতার


রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। জিয়াউল সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ভুক্তভোগী কিশোর মো. রুস্তম গুলিবিদ্ধ হন। পরে ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত ৩০ মে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর