সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী : পুলিশ কমিশনার
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১২ PM

সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী : পুলিশ কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৮:২৮:৩৩ PM

সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী : পুলিশ কমিশনার


সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে সিলেট নগরবাসীর ইচ্ছা অনুযায়ী। অপরাধ শূন্যে না আসা পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

শনিবার বিকাল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় রাজনৈতিক নেতারা ফুটপাত দখল, যানজট, অবৈধ সিএনজি স্ট্যান্ড, অসামাজিক কার্যকলাপ, সন্ধ্যার পর আড্ডা, তীর জুয়া, চুরি-ছিনতাই, মাদকসেবী ও মাদক স্পট, প্রবাসীদের জমি-বাড়ি দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন পুলিশ কমিশনার।

তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি-এখানে অনাচার চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি রয়েছে, যা প্রশংসনীয়। নগরীর সার্বিক সমস্যা সমাধানে সবার সহযোগিতা দরকার।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য আধুনিক সেবা দিতে আগামী ১ অক্টোবর থেকে GenieA.app চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা দ্রুত পুলিশি সেবা পাবেন। গত দুই দিনে এসএমপির অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর