নগরীতে যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩২ PM

নগরীতে যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন

জনি কান্ত শর্মা

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৫:১৬:০৪ PM

নগরীতে যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন

ছবি: সোহেল মিয়া


সিলেট নগরী-চায়ের দেশ, পাথরের শহর, ক্বীনব্রিজ আর সূর্যের আলোয় ঝলমল করা নগরজীবন পূনরায় ফেরাতে প্রশাসনের শক্ত প্রদক্ষেপ। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে প্রতিদিনই নগরবাসীকে পেতে হয় এক কঠিন দুঃখের বোঝা-যানজট। ব্যস্ত সড়ক, গলির মোড়, বাজার আর অফিসপথে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় আটকে থাকা মানুষের ভিড়ে। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে নগরীকে যানজট মুক্ত করতে অবশেষে কঠোর অবস্থানে নামছে প্রশাসন।

আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে অভিযান-যেখানে অবৈধ সিএনজি স্ট্যান্ডকে সরিয়ে দেওয়া হবে নগরীর সকল পথঘাট থেকে। প্রশাসনের চোখে এটি শুধু একটি অভিযান নয়, বরং নগরের শ্বাস ফেলার অধিকার ফেরানোর লড়াই। তবে কি এবার সফল হতে পারবে প্রশাসন?

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ২০২৪ সালে ৩০টি সিএনজি স্ট্যান্ড এর বৈধ তালিকা প্রকাশ করে। ত্রিশটি বৈধ স্ট্যান্ড হলো, আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন, বাবলা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্ত্বর, সামাদ চত্ত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেইট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এম.সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন, কুশিঘাট, সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখে, ধোপাদিঘীরপাড় এম.এ.জি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ সংলগ্ন, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার, শিববাড়ি বাজার।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ আজকের সিলেটকে জানান, ২০২৪ সালে এই তালিকা প্রকাশ করলেও তা এখনোও কতটুকু বৈধ বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা এবিষয় নিয়ে একটি মিটিংয়ে আছি।

অফিসগামী কর্মজীবী, স্কুলগামী শিশু, আর দিনমজুর থেকে শুরু করে সাধারণ যাত্রী-সবারই স্বপ্ন একটাই, যানজটমুক্ত সিলেট। প্রশাসনের উদ্যোগ যেন সেই স্বপ্নে নতুন আলো জ্বালিয়েছে।

নগরবাসী বিশ্বাস করছে, সঠিক বাস্তবায়নের মাধ্যমে এবার হয়তো সিলেট শহরের রাস্তাগুলো আবারও ফিরে পাবে তার প্রাপ্য ছন্দ-স্বস্তির নিঃশ্বাস আর চলাচলের স্বাধীনতা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর