এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট। নগরীর বিভিন্নস্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার র দুপুর ১২টা ১৯ মিনিট ৩ সেকেন্ডের সময় এ ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সিলেট কেঁপে উঠে ভূমিকম্পে। ওইদিন বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ সজিব হোসেন জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে।
তারও আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।
এছাড়া ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








