যুক্তরাষ্ট্রে গিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ PM

যুক্তরাষ্ট্রে গিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৯:৪৫:০০ AM

যুক্তরাষ্ট্রে গিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল


ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই এই ঘোষণা দিল লিসবন।

রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল।  

পর্তুগালের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে এই ঘোষণা দেওয়া হয়।

এসময় র‍্যাঞ্জেল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়।

দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতির দাবিকে আরও জোরালো করতে পর্তুগালের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর