হবিগঞ্জে প্রতীক পেলেন জেলা পরিষদের চার চেয়ারম্যান প্রার্থী
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৫ AM

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

হবিগঞ্জে প্রতীক পেলেন জেলা পরিষদের চার চেয়ারম্যান প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ০৭:০৬:৫০ AM

হবিগঞ্জে প্রতীক পেলেন জেলা পরিষদের চার চেয়ারম্যান প্রার্থী


হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (আনারস), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী (ঘোড়া), মো. ফরিদ উদ্দিন তালুকদার (মোটর সাইলে) এবং এডভোকেট মো. নূরুল হক (চশমা)।

শুক্রবার সকাল ১১টার দিকে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেয়া হয়। এর পুর্বে ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থীর মধ্যে কোন প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি।

হবিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে ভোটগ্রহণ হবে। হবিগঞ্জের নয়টি উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেবেন। এ জেলায় ভোটার সংখ্যা ১ হাজার ১০৪। ভোট হবে ইভিএমে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর