কানাইঘাট সীমান্তে পড়ে থাকা কিশোরের লাশ হস্তান্তর করলো বিএসএফ
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৫ AM

কানাইঘাট সীমান্তে পড়ে থাকা কিশোরের লাশ হস্তান্তর করলো বিএসএফ

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ০৯:০৬:৩৩ AM

কানাইঘাট সীমান্তে পড়ে থাকা কিশোরের লাশ হস্তান্তর করলো বিএসএফ


কানাইঘাট উপজেলা-সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোর মাসুম আহমদের (১৫) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। নিহত মাসুম কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের পুত্র।

শুক্রবার বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করে বিএসএফ। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের ভেতরে ওই কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। 

নিহতের স্বজনরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী বাদশা বাজারে গিয়েছিল সে। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে বাংলাদেশের বাসিন্দাদের জানান ভারতের বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশের অংশ থেকে লাশটি দেখে শনাক্ত করেন মাসুমের স্বজনেরা।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইলিয়াস হোসেন বলেন, ‘সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলা কাটা লাশ পড়ে ছিল। নিহত কিশোরের লাশ বিএসএফের মাধ্যমে শুক্রবার দুপুরের দিকে বাংলাদেশে নিয়ে আসে বিজিবি। পরে তাঁদের উপস্থিতিতে লাশ ওই কিশোরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর