কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ PM

কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১১:১৪:৫২ AM

কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আলী জিবান (৮) ও রাহমা বেগম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী জিবান ওই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। আর রাহমা বেগম একই গ্রামের লোকমান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে বের হয়েছিল শিশু দুটি। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

এরপর দ্রুত তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর