নগরীতে অবৈধ টমটম ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪১ PM

নগরীতে অবৈধ টমটম ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৩:৩৪:৪৭ PM

নগরীতে অবৈধ টমটম ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সোহেল মিয়া


নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। 

বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীতে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছিল। এতে একদিকে ট্রাফিক আইন অমান্য করা হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। পাশাপাশি জনভোগান্তির সঙ্গে পরিবহন খাতেও অরাজকতা সৃষ্টি হচ্ছিল।

অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে মুহূর্তেই বহু অটোরিকশা ও টমটম রাস্তার মাঝখানে থেমে যায়। এতে পরিবহন চালক ও যাত্রী উভয়েই বিপাকে পড়লেও নগরীর সড়কে চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এ অভিযান পরিচালিত হবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট প্রশাসন আরও জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর