ঝাড়ু হাতে রাস্তায় ডিসি, পরিচ্ছন্নতায় ব্যতিক্রমী উদ্যোগ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৬ AM

ঝাড়ু হাতে রাস্তায় ডিসি, পরিচ্ছন্নতায় ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ০৪:১৬:১১ PM

ঝাড়ু হাতে রাস্তায় ডিসি, পরিচ্ছন্নতায় ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: সোহেল মিয়া


নগরীর ক্বিন ব্রিজে দেখা গেলো এক ব্যতিক্রমী চিত্র সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে সাথে নিয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় নামলেন পরিষ্কার করতে। 

শনিবার সকাল ৭টায় ব্যতিক্রমী দৃশ্য দেখা মিলল।

তিনি শুধু নির্দেশনা দেননি, বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করে সকলকে জানালেন, এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।

সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।

মো. সারওয়ার আলম বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে। 

তিনি আরও বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন-এগুলো একসাথে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।"

আজকের এই উদ্যোগকে শহরবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ডিসির সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে শহর পরিচ্ছন্নতায় অংশ নেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর