ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া এলাকায় নোহা মাইক্রোবাস ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর এলাকার মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 








