সকালের খারাপ সূচনা কাটিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ কার্যত ঘুরে দাঁড়িয়েছে। ১৩ রানের মাথায় ৪.১ ওভারে প্রথম আঘাত, ১৪ রানের মাথায় ৫.৫ ওভারে দ্বিতীয় আঘাত হানার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শকরা নড়েচড়ে বসেন। দেখে মনে হচ্ছিল খুব বেশি এগুতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান জমা করে তারা। চতুর্থ উইকেটে জুটিতে কেভিন উইকহাম (২৭) ও আমির জাঙ্গো (৩২) ১০৪ বলে খেলে অপরাজিত ৫৯ রানে করেন।
মিরপুরে প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে মাঠে নেমেছে বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টের শুরুতেই বল হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। একাদশে ফিরেই পঞ্চম ওভারে উইকেট তুলে নেন তাসকিন। পরের ওভারেই আরেক ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরে ফেরান হাসান।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে হেরেছিল বাংলাদেশ। তাই সিলেট টেস্টটি স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না তাসকিন আহমেদ। শরিফুল আহমেদের পরিবর্তে সিলেট টেস্টের একাদশে জায়গা পেয়েছেন এই পেসার। মাঠে ফিরেই নিজের কার্যকারিতা দেখান তিনি। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবীয় ওপেনার কিং। ফেরার আগে ১৮ বলে ৯ রান করেন তিনি।
কিংয়ের বিদায়ের পরের ওভারেই উইকেটের দেখা পান হাসান মাহমুদ। তাঁর বলে বোল্ড হয়ে ফিরে যান কেভম হজ। ১০ বল খেলে মাত্র ১ রান করেন এই ব্যাটার। তখন ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ ছিল ১৪ রান।
দলীয় ৮.৪ ওভারে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। হাসান মাহমুদ তুলে নেন ব্যক্তিগত দ্বিতীয় উইকেট। টপ অর্ডার ব্যাটার কাভেম হগকে দারুণ এক বোল্ড করে সাজঘরে ফেরান। সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ১ রান করেন তিনি।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








