দিরাই-শাল্লার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে : পাবেল চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০১ PM

দিরাই-শাল্লার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে : পাবেল চৌধুরী

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৭:০৮:৩৪ PM

দিরাই-শাল্লার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে : পাবেল চৌধুরী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রিয় দিরাই-শাল্লাবাসী আজও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। সারা দেশে উন্নয়ন হলেও আমরা যোগাযোগ, শিক্ষাসহ সবদিক থেকে আজও অবহেলিত। যারা ক্ষমতায় ছিলেন, তারা নিজের আখের গোছালেও এলাকার উন্নয়নে ছিলেন উদাসীন।দিরাই-শাল্লার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে।

বুধবার বিকেলে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে শাল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৫ আগস্ট আমরা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছি। সারাদেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাবো।

তিনি আরও দিরাই-শাল্লায় বিএনপির মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি যদি মনোনয়ন না-ও পাই, যাকেই দল মনোনয়ন দেবে, তাকেই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন শাল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক শিক্ষক আব্দুল করিম, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, হবিবপুর বিএনপির আহ্বায়ক আল-আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, জেলা তরুণদলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন, উপজেলা তরুণদলের আহ্বায়ক উজ্জ্বল মিয়া, শাল্লা ইউনিয়ন বিএনপির সদস্য শফিক মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর