লন্ডন-সিলেট বিমানের ফ্লাইটে মদ্যপ যাত্রীর কাণ্ড
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০৩ PM

লন্ডন-সিলেট বিমানের ফ্লাইটে মদ্যপ যাত্রীর কাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৪:১৭:৫৬ PM

লন্ডন-সিলেট বিমানের ফ্লাইটে মদ্যপ যাত্রীর কাণ্ড


লন্ডন-সিলেট বিমানের একটি ফ্লাইটে এক মদ‍্যপ যাত্রী ঘুষি মেরে ভেঙ্গে দিয়েছেন একটি মনিটর।

বৃহস্পতিবার লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। 

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীকে আটক করে। বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেফাজতে রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে- ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা।

আজকের সিলেট/স্টাফ/কে.আর

সিলেটজুড়ে


মহানগর