সিলেটের জৈন্তাপুরে নাতির হাতে শতবর্ষীএক নানী খুন হয়েছেন। নাতি ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।নিহত আজিবা বেগম (১০০) জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের মৃত বদলা ওরফে সজ্জাদ আলীর স্ত্রী।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক নাতি সুমন আহমেদ (২০)-কে আটক করা হয়েছে । সুমন মানসিক ভারসাম্যহীন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। নিহত আজিবা বেগম সুমনের নানি। তার সঙ্গেই সুমন থাকতো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত অনুমান ১১টায় সুমনের চিৎকর শুনে পাশের ঘরের লোকজন গিয়ে দেখেন আজিবা বেগমের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে রয়েছেন। তার পাশে বসে সুমন কান্না করছে। পরে তারা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়- সুমন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তার মা গত ৬ মাস আগে মারা গেছেন।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান গণমাধ্যমকে বলেন- এ ঘটনায় অপ্রকৃতিস্থ নাতিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এন.ই
সংবাদদাতা 








