বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সিলেট টেস্টে শুরুতেই তাসকিন-হাসানের আঘাত, ৭ ওভারে ২ উইকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন

সিলেট টেস্টে শুরুতেই তাসকিন-হাসানের আঘাত, ৭ ওভারে ২ উইকেট


মিরপুরে প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে মাঠে নেমেছে বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টের শুরুতেই বল হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। একাদশে ফিরেই পঞ্চম ওভারে উইকেট তুলে নেন তাসকিন। পরের ওভারেই আরেক ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরে ফেরান হাসান।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে হেরেছিল বাংলাদেশ। তাই সিলেট টেস্টটি স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না তাসকিন আহমেদ। শরিফুল আহমেদের পরিবর্তে সিলেট টেস্টের একাদশে জায়গা পেয়েছেন এই পেসার। মাঠে ফিরেই নিজের কার্যকারিতা দেখান তিনি। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবীয় ওপেনার কিং। ফেরার আগে ১৮ বলে ৯ রান করেন তিনি।

কিংয়ের বিদায়ের পরের ওভারেই উইকেটের দেখা পান হাসান মাহমুদ। তাঁর বলে বোল্ড হয়ে ফিরে যান কেভম হজ। ১০ বল খেলে মাত্র ১ রান করেন এই ব্যাটার। তখন ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ ছিল ১৪ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১ রান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর