নগরীতে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৯ PM

নগরীতে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৫:৪৯:৪৪ PM

নগরীতে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত এবং সংরক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী শনিবার সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর, ছড়ারপার, ফোকাস, জোনাকী এবং এর  আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর