কিছু খাবার কিংবা পানীয় নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো থাকে এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। দেখে নিন এই পানীয় খেলে ক্যানসার প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করবে-
লেবু–গরম পানি
লেবুতে ভিটামিন– সি ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে।
গ্রিন টি
ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে। যা অনেক ধরনের ক্যানসার-সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যাল কমায়। সকালে এক কাপ গ্রিন টি উপকারী।
হলুদ মিশ্রিত পানি
হলুদের কারকিউমিন ক্যানসার-প্রতিরোধী গুণের জন্য গবেষণায় আলোচিত। এটি প্রদাহ কমায়। প্রতিদিন সামান্য হলুদ গরম পানিতে খাওয়া যেতে পারে।
আদা পানি
এটি প্রদাহ কমায়। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ যা হজম ভালো রাখে।
আজকের সিলেট/ডি/এসটি
স্বাস্থ্য ডেস্ক 








