ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের দল ঘোষণা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ PM

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১০:২২:২৩ AM

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের দল ঘোষণা


ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজটি খেলতে যাচ্ছে।

সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন এই দলেও। তাদের সঙ্গে মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন মামনি চাকমা। আর তনিমা বিশ্বাস ও রুমা আক্তার আছেন এই সিরিজের স্ট্যান্ডবাই খেলোয়াড়।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল
‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর