মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. তাহির আলী (৮০), মোগলাবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আনফর আলীর ছেলে।
শনিবার বেলা ২টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মোগলাবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়া এলাকার মো. তাহির আলী তার বাসায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব বলেন, গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








