সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে আইন অমান্য করায় ১২০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে ২০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বাকি ৬০টি আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএমপি জানিয়েছে, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









