সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ: আহত ৬
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ AM

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ: আহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৩:০৫:০৬ AM

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ: আহত ৬

দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ


দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় তিন গাড়ির সংঘর্ষে ছয় জন আহত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের অদূরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ সময় রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দুর্ঘটনার বিষয়টি সতত্যা নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানাপুলিশ। 

আজকের সিলেট/পিএ

সিলেটজুড়ে


মহানগর