নগরীর মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৭ রাউন্ড শটগানের কার্তুজসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. এনামুল হক (৩৫), বোরহান উদ্দিন (৩৫)। এনামুল হক বর্তমানে নগরীর শাহজালাল উপশহরে ও বোরহান উদ্দিন মেন্দিবাগের গার্ডেন টাওয়ারে বসবাস করেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারের ৮ম তলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্রীকরণ) শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে ১৬ রাউন্ড লিডবল কার্তুজ ও ১০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








