ওসমান হাদি সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন : মুফতী নিজাম
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২২ AM

ওসমান হাদি সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন : মুফতী নিজাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১২:২৫:৪০ AM

ওসমান হাদি সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন : মুফতী নিজাম

ওসমান হাদি ও মুফতী নিজাম | ছবি কোলাজ : আজকের সিলেট


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ছাত্র-জনতার আন্দোলনের সামনের সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি নিজাম উদ্দিন আল আদনান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন সময়ের সাহসী, প্রতিবাদী ও সচেতন কণ্ঠস্বর। ছাত্র-জনতার আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

মুফতী আদনান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে শরীফ ওসমান হাদির ভূমিকা বহু তরুণকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। কিছু মানুষ মৃত্যুর মধ্য দিয়েও মুছে যান না—তারা রক্ত, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক হয়ে ভবিষ্যতের ভেতর বেঁচে থাকেন। হাদিও সেই পথের মানুষ।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ১২ ডিসেম্বর দুপুরে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজকের সিলেট/এটিআর

সিলেটজুড়ে


মহানগর