শীত এলেই দেশে বিয়ের মৌসুম শুরু হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি—এই কয়েক মাসে গ্রাম থেকে শহর, সর্বত্র শোনা যায় বিয়ের সানাই। আরামদায়ক আবহাওয়া, আত্মীয়দের সময় পাওয়া এবং আয়োজনের সুবিধার কারণে শীতকালকে বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করেন অনেকেই।
তবে বিশেষজ্ঞদের মতে, শীতের বিয়েতে কিছু বিষয় অবহেলা করলে আনন্দের এই আয়োজনই রূপ নিতে পারে ভোগান্তিতে। এমনকি বিয়ের প্রথম রাতেই দেখা দিতে পারে শারীরিক বা মানসিক অস্বস্তি। এই শীতে বিয়ে করছেন? যেসব বিষয় না জানলে প্রথম রাতেই বিপদে পড়বেন!
কেন শীতকালেই বিয়ের ঝোঁক বেশি
শীতকালে গরমের মতো অতিরিক্ত ঘাম বা ক্লান্তি থাকে না। ফলে বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে অনুষ্ঠান—সবকিছুই তুলনামূলক স্বাচ্ছন্দ্যে করা যায়। এ সময় ফুল, খাবার ও ডেকোরেশনের ব্যবস্থা করাও সহজ হয়। পাশাপাশি স্কুল-কলেজের ছুটি থাকায় আত্মীয়স্বজনের উপস্থিতিও নিশ্চিত করা যায়।
আরেকটি বড় সুবিধা হলো খাবার সংরক্ষণ। গরমের দিনে যেখানে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সেখানে শীতে সে ঝুঁকি অনেকটাই কম।
শীতের বিয়েতে যেসব সমস্যায় পড়তে পারেন
শীতকালীন বিয়ের কিছু বাস্তব সমস্যাও রয়েছে। এ সময় বিয়ের সংখ্যা বেশি থাকায় ভেন্যু ভাড়া তুলনামূলক বেশি হয়। অনেক ক্ষেত্রে পছন্দের তারিখ বা জায়গা পাওয়া যায় না।
আবহাওয়ার দিক থেকেও শীত সব সময় সহনীয় থাকে না। কনকনে ঠান্ডা, কুয়াশা বা হিমেল বাতাস আউটডোর অনুষ্ঠানে বিড়ম্বনা তৈরি করতে পারে। বিশেষ করে হলুদ বা মেহেদির মতো আয়োজনে ভোগান্তি বাড়ে।
এছাড়া ফ্যাশনের ক্ষেত্রেও দেখা দেয় সীমাবদ্ধতা। সাজগোজ যতই হোক না কেন, ঠান্ডা বেশি হলে শাল বা জ্যাকেট পরতে হয়। এতে অনেক সময় পোশাকের সৌন্দর্য আড়ালে চলে যায়।
প্রথম রাতেই কেন অস্বস্তি তৈরি হতে পারে
চিকিৎসক ও পারিবারিক পরামর্শকদের মতে, শীতকালে বিয়ের পরপরই যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন নবদম্পতি—
স্বাস্থ্যগত সমস্যা
শীতে জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের প্রবণতা বেড়ে যায়। বিয়ের আগের দৌড়ঝাঁপ ও রাত জাগার পর ঠান্ডা লাগলে প্রথম রাতেই শরীর ভেঙে পড়তে পারে।
চরম ক্লান্তি
সারাদিনের অনুষ্ঠান শেষে অনেকেই শারীরিক ও মানসিকভাবে এতটাই ক্লান্ত থাকেন যে স্বাভাবিক সময় কাটানো কঠিন হয়ে পড়ে।
বাসর ঘরের অপ্রস্তুতি
ঘর সাজানো হলেও পর্যাপ্ত উষ্ণতার ব্যবস্থা না থাকলে দীর্ঘ সময় বসে থাকা কষ্টকর হতে পারে।
মানসিক প্রস্তুতির অভাব
বিয়ে মানে শুধু উৎসব নয়, এটি জীবনের বড় পরিবর্তন। এই পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকলে ভয় বা অস্বস্তি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের আগে কিছু বিষয়ে সচেতন হলে শীতের বিয়ের ঝামেলা অনেকটাই কমানো সম্ভব।
যেগুলোর মধ্যে রয়েছে, বিয়ের আগে বর-কনের মেডিকেল পরীক্ষা করানো জরুরি, ইনডোর বা শীত উপযোগী ভালো ভেন্যু নির্বাচন করা, বাসর ঘরে উষ্ণতার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অনুষ্ঠান শুরু করা উচিত দুপুর বা সন্ধ্যার দিকে, খাবারের মেনুতে রাখা যেতে পারে গরম পানীয় ও খাবার।
তবে শীতকাল নিঃসন্দেহে বিয়ের জন্য আরামদায়ক সময়। তবে এই মৌসুমের বাস্তবতা মাথায় রেখে পরিকল্পনা না করলে বিয়ের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যেতে পারে। একটু সচেতনতা আর আগাম প্রস্তুতিই পারে বিয়ের পুরো আয়োজনকে স্বস্তিদায়ক করে তুলতে।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








