বাজারে রমজানের আগেই সক্রিয় মুনাফাখোরদের সিন্ডিকেট
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৯ AM

বাজারে রমজানের আগেই সক্রিয় মুনাফাখোরদের সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৩:২০:২১ AM

বাজারে রমজানের আগেই সক্রিয় মুনাফাখোরদের সিন্ডিকেট


পবিত্র মাহে রমজান আসন্ন। আর মাত্র সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে দিনদিন বাড়তে শুরু করেছে চাল, ডাল মাছ, মাংস এবং সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। স ক্রিয় হরেয় ওঠেছে মজুদদার চক্রের সিন্ডিকেট।দাম কমা নিয়েও শঙ্কায় আছেন ক্রেতারা।

শনিবার নগরের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায় কাচামাল বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা ১১০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, শিম ৪০-৬০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা, প্রতি পিস লাউ ৭০-৮০ ও বাঁধাকপি পিস ৫০ টাকা, কেজি ৪০ টাকা ও ফুলকপি কেজি ৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা।

এদিকে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। দেশি  পেঁয়াজ ১০০ থেকে ১১০টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিলি ১০ থেকে ২০ টাকা কম।

গেল  সপ্তাহের তুলনায় সব ধরনের মাছ-মাংসের দাম বেড়েছে।  পাঙাস কেজি ২০০ থেকে ২২০টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, ফিসারী শিং ৪৮০ থেকে ৫০০ টাকায়, রুই ৩২০ থেকে ৩৫০ টাকা, কই ৩০০ টাকা,  পাবদা মানভেদে ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১০০০ টাকা, কাতলা মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, বোয়াল ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে  ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা। ফার্মের মুরগির সাদা ও বাদামি রঙের ডিমের ডজন দাম ১৩০ থেকে ১৪০ টাকা। গরুর গোশত কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগে থেকেই উচ্চমূল্যে রয়েছে।বিশেষ করে ডাল জাতীয় পণ্যের দাম বাড়তি। এখন এক কেজি ছোলার ডাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা করে।

ক্রেতারা জানান, রমজান আসার আগেই ব্যবসায়ী সিন্ডিকেট সব পণ্যের দাম বাড়াচ্ছে। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। রমজান আসলে পৃথিবীর সব দেশে এমনকি অমুসলিম সংখ্যগরিষ্ট দেশে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের মুসলিম প্রধান দেশে দাম বাড়িয়ে দেওয়া হয়। আমরা রোজাদার সাধারণ ক্রেতারা ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি। ব্যবসায়ী সিন্ডিকেট পবিত্র মাহে রমজানকে অধিক মুনাফার মাস হিসেবে গন্য করে। তাই রমজানের আগেই মুনাফাখোর সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্রেতা ও ভোক্তারা।

আজকের সিলেট/ডি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর